Friday, November 11, 2016
Thursday, November 3, 2016
বিশ্ব ইজতেমার প্রথম পর্ব
বিশ্ব ইজতেমার প্রথম পর্ব
আগামী বছর দুই পর্বের বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ১৩ জানুয়ারি শুরু হয়ে শেষ হবে ১৫ জানুয়ারি। মাঝে চারদিন বিরতি দিয়ে ২০ জানুয়ারি শুরু হবে তবলিগ জামায়াতের সবচেয়ে বড় এই আসরের দ্বিতীয় পর্ব। এ পর্ব শেষ হবে ২২ জানুয়ারি।
বৃহস্পতিবার দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এ তথ্য জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। ইজতেমায় বিদেশী মেহমানদের নিরাপত্তা ও তাদের ভিসা সহজীকরণ বিষয়ে বৈঠক শেষে এ তথ্য জানান তিনি।
ইজতেমায় নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করার সকল প্রস্তুতি নেয়া হয়েছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
http://poketnews.blogspot.com/
Thursday, October 27, 2016
১৮ বছরের নিচে শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ ঘোষণা করেছে মৌলভীবাজার জেলা প্রশাসন।
১৮ বছরের নিচে শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ ঘোষণা করেছে মৌলভীবাজার জেলা প্রশাসন।
এসব শিক্ষার্থীদের হাতে মোবাইল পাওয়া গেলেই পুলিশ ওইসব সামগ্রী জব্দ করে থানায় নিয়ে আইনি ব্যবস্থা গ্রহণ করবে।
এছাড়া স্কুল-কলেজ পড়ুয়া ছেলে-মেয়েদের মার্কেট, রেল স্টেশন, বাস স্টেশন ও অলি গলিতে অযথা ঘোরাঘুরি করতে পারবে না বলেও জানায় জেলা প্রশাসন।
এ বিষয়টি নিশ্চিত করে মৌলভীবাজার সিনিয়র সহকারী পুলিশ সুপার মোল্লা মোহাম্মাদ শাহীন বলেন, শিক্ষা প্রতিষ্ঠানে মোবাইল ব্যবহার নিষিদ্ধসহ বাড়িতেও এ ব্যাপারে দেখভাল করতে অভিভাবকদের নির্দেশনা দেওয়া হবে।
মোবাইলের পাশাপাশি ফেসবুকেও আসক্তি বাড়ছে ছাত্র-ছাত্রীদের। এগুলো শিক্ষার ওপর বিরূপ ও নেতিবাচক প্রভাব ফেলছে। অভিভাবকরা মনে করছেন, সন্তানকে মোবাইল দিয়ে কখন কোথায় আছে খোঁজ নেবেন। সে তাদের মুঠোবন্ধি হয়ে আছে। অভিভাবকরা ভুল মনে করছেন।
বরং মোবাইল দিয়ে সন্তানকে তাদের কাছ থেকে দূরে ঠেলে দিচ্ছেন। তারা একটু খেয়াল করলে দেখতে পাবেন, তার সন্তান যখন মোবাইল ব্যবহার করে সে উদাসীন হয়ে যায়, সে কোথায় কারও সঙ্গে যোগাযোগ করছে পরিবারের কেউ ভাবতেও পারছেন না।
হয়তো অভিভাবকরা মনে করছেন, তাদের সন্তানরা মোবাইলে গেম খেলছে। তারা একটু খেয়াল করলেই বুঝতে পারবে সে কিসে ডুবে আছে। সে শুধু সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, হোয়াটস অ্যাপ, ভাইবার, ইমো তে নেই, একটু খেয়াল করলেই দেখবেন সে ইউটিউব, গুগল ইত্যাদি মাধ্যমে প্রবেশ করে। এতে পরিবারের সন্তানরা
নিজেদের অজান্তে ভুল পথে পা বাড়ায়, তখন সে পরিবারের নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে।
তিনি আরও বলেন, মোবাইলের অপব্যবহারের কারণে ছাত্ররা ইভটিজিং, বখাটেপনাসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে। তাই সমাজের পরিবেশ শান্ত রাখতে ১৮ বছরের কম বয়সীদের মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে।
Thursday, October 20, 2016
ইন্টারনেট সমস্যা হতে পারে ৬ দিন

সাবমেরিন ক্যাবল রক্ষণাবেক্ষণের জন্য ইন্টারনেট সার্ভিস সাময়িক বিঘ্নিত হতে পারে। জানালো বিটিসিএল।
বৃহস্পতিবার সহকারী পরিচালক (প্রকাশনা) তহুরা সুলতানার সই করা প্রেস রিলিজে এ তথ্য জানিয়েছে বিটিসিএল।
২১ অক্টোবর শুক্রবার রাত সাড়ে ১২টা থেকে ২৭ অক্টোবর বৃহস্পতিবার দুপুর ২টা পর্যন্ত ৬ দিন সাবমেরিন ক্যাবলের সিঙ্গাপুর প্রান্তে রক্ষণাবেক্ষণের কাজ চলবে। এজন্য ইন্টারনেট ব্যবহারে সাময়িক সমস্যা হতে পারে।
তবে বিটিসিএল গ্রাহকদের জন্য বিকল্প ব্যবস্থায় ইন্টারনেট সার্ভিস ঠিক রাখার ব্যবস্থা ও নেয়া হয়েছে।
Monday, October 17, 2016
নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার
ঢাকার নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের এলএলবি প্রথম বর্ষের ছাত্র রাহাত ফাইয়াজ স্বরূপের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার দুপুরে সিরাজগঞ্জ শহরের জুবিলী বাগান এলাকার নিজ বাড়ি থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।
নিহত রাহাত বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সিরাজগঞ্জ ইউনিটের কমান্ডার গাজী শফিকুল ইসলাম শফির ছেলে।
সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন জানান, রোববার রাতে রাহাত ফাইয়াজ স্বরূপ পরিবারের সবার সঙ্গে খাওয়া-দাওয়া শেষ করে নিজ ঘরে ঘুমাতে যান। প্রতিদিন বেলা ১১টা থেকে ১২টার দিকে তাঁর ঘুম থেকে ওঠার অভ্যাস ছিল। কিন্তু সোমবার দুপুর ২টা পর্যন্ত তাঁর ঘুম না ভাঙায় পরিবারের লোকজন দরজা ভেঙে ঘরে প্রবেশ করে। এ সময় ফ্যানের সঙ্গে তাঁর মরদেহ ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে থানায় খবর দেয়। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
ওসি জানান, রোববার রাতের কোনো এক সময়ে নিজ ঘরে রাহাত আত্মহত্যা করে। তবে কী কারণে তিনি আত্মহত্যা করেছেন তা বিস্তারিত বলা যাচ্ছে না। কোনো অভিযোগ না থাকায় মরদেহটি ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
https://poketnews.blogspot.comTuesday, October 4, 2016
ফেসবুকের কারনে অনেকেই তো হিরো হয়ে গেলো তবে দেশের এই প্রকৃত হিরোরা কি লোকচক্ষুর আড়ালেই থেকে যাবে ?
এই মানুষটির নাম ইমরান যিনি খাদিজা আহত হবার পরে তাকে হাসপাতালে নিয়ে গেছেন। তার পুরো শরীরে লেগে আছে রক্ত, খাদিজা যখন আহত হয়ে ছটফট করছিলেন এই ইমরান পরম মমতায় খাদিজাকে আগলে ধরে নিয়ে গেছেন হাসপাতালে।নিজের গায়ের রক্ত দিয়েছেন খাদিজার জন্য।
এরাই হচ্ছেন নায়ক এদের জন্যই টিকে আছে দেশ আমাদের সমাজ আর আমরা ।সম্মান জানাই এই সব মানুষকে ।
আমি নার্গিসকে কোপানোর নৃশংস ভিডিও দেখিনি, আমি দেখেছি M.I. Kabir এর শরীরে নার্গিসের রক্তে রঞ্জিত টি -শার্ট।
এই মানুষটির নাম ইমরান যিনি খাদিজা আহত হবার পরে তাকে হাসপাতালে নিয়ে গেছেন। তার পুরো শরীরে লেগে আছে রক্ত, খাদিজা যখন আহত হয়ে ছটফট করছিলেন এই ইমরান পরম মমতায় খাদিজাকে আগলে ধরে নিয়ে গেছেন হাসপাতালে।নিজের গায়ের রক্ত দিয়েছেন খাদিজার জন্য।
এরাই হচ্ছেন নায়ক এদের জন্যই টিকে আছে দেশ আমাদের সমাজ আর আমরা ।সম্মান জানাই এই সব মানুষকে ।
আমি নার্গিসকে কোপানোর নৃশংস ভিডিও দেখিনি, আমি দেখেছি M.I. Kabir এর শরীরে নার্গিসের রক্তে রঞ্জিত টি -শার্ট।
Saturday, October 1, 2016
Oops They Did it Again: US ‘Misdirected’ Drone Strike On Somalia Kills 22 Civilians, Soldiers – OpEd
In what the US is calling a “misdirected” airstrike, some 22 Somali citizens and soldiers were killed by a US missile fired from a drone intended to take out al-Qaeda affiliated al-Shabab militia members. According to theBBC, the airstrike may have been a ruse by one region in Somalia seeking to settle scores with another courtesy of US military might: “Officials in the semi-autonomous region of Galmudug accused neighboring Puntland of misleading the US into believing they had targeted extremists.”
Both al-Shabab itself and the Somali military affirmed that there were none of the Islamist militants present in the region at the time of the US airstrike.
The battle between the Somali government and al-Shabab has been ongoing for the last decade, with the US engaged as part of its “Operation Enduring Freedom” for the horn of Africa.
Since 2007, the US has killed upwards of 500 people via drone strikes in Somalia.
Ironically, as the US continues to launch drone attacks against al-Qaeda affiliated rebels in Somalia, itprotects, arms, and trains al-Qaeda affiliated Nusra Front rebels in Aleppo, Syria, according to the al-Qaeda commander thereThis article was published by RonPaul Institute. http://poketnews.blogspot.com/
Subscribe to:
Comments (Atom)







