skip to main |
skip to sidebar
গৃহকর্মী নির্যাতনের মামলার আসামি ক্রিকেটার শাহাদাত হোসেন কারাগারে
গৃহকর্মী নির্যাতনের মামলার আসামি ক্রিকেটার শাহাদাত হোসেন রাজীবের জামিন নাকচ করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। সোমবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতের বিচারক ইউসুফ হোসেনে এ নির্দেশ দেন। এর আগে শাহাদাত ওই আদালতে আত্মসমর্পণ করে আইনজীবীর মাধ্যমে জামিন চেয়েছিলেন। এর আগে তার স্ত্রী জেসমিন জাহান নিত্যকে আটক করে গতকাল রোববার একই আদালতে নেওয়া হলে তার রিমান্ড ও জামিন উভয়ই নাকচ করে দেন ঢাকা মহানগর হাকিম ইউনুস খান। এর আগে গত ৬ সেপ্টেম্বর মিরপুর থানায় শাহাদাত তার বাসার গৃহকর্মী হ্যাপি হারিয়ে গেছে বলে একটি সাধারণ ডায়েরি করেন। এরপর ওইদিন রাত ৮টার দিকে মিরপুরের পল্লবী এলাকা থেকে হ্যাপিকে উদ্ধার করে পুলিশ। এরপর তাকে মিরপুর থানায় নিয়ে যাওয়া হলে সেখানে হ্যাপি অভিযোগ করেন, শাহাদাত ও তার স্ত্রী নিত্য তার ওপর নির্যাতন চালিয়েছেন। তার ক্ষতবিক্ষত চেহারা গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পর দেশ জুড়ে ব্যাপক সমালোচনার ঝড় ওঠে। পরে পুলিশ হ্যাপিকে ঢাকা মেডিকেল কলেজের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করে। শাহাদাত ও তার স্ত্রীর বিরুদ্ধে শিশু নির্যাতনের মামলা দায়ের করেন খোন্দকার মোজাম্মেল নামের এক সাংবাদিক। এরপর থেকে শাহাদাত ও তার স্ত্রী পলাতক ছিল। কিন্তু শনিবার রাতে বাবার বাড়ি থেকে হ্যাপিকে গ্রেপ্তার করা হয়।
No comments:
Post a Comment