Social Icons

Thursday, October 20, 2016

             ইন্টারনেট সমস্যা হতে পারে ৬ দিন




সাবমেরিন ক্যাবল রক্ষণাবেক্ষণের জন্য ইন্টারনেট সার্ভিস সাময়িক বিঘ্নিত হতে পারে। জানালো বিটিসিএল। 
বৃহস্পতিবার সহকারী পরিচালক (প্রকাশনা) তহুরা সুলতানার সই করা প্রেস রিলিজে এ তথ্য জানিয়েছে বিটিসিএল।
২১ অক্টোবর শুক্রবার রাত সাড়ে ১২টা থেকে ২৭ অক্টোবর বৃহস্পতিবার দুপুর ২টা পর্যন্ত ৬ দিন সাবমেরিন ক্যাবলের সিঙ্গাপুর প্রান্তে রক্ষণাবেক্ষণের কাজ চলবে। এজন্য ইন্টারনেট ব্যবহারে সাময়িক সমস্যা হতে পারে। 
তবে বিটিসিএল গ্রাহকদের জন্য বিকল্প ব্যবস্থায় ইন্টারনেট সার্ভিস ঠিক রাখার ব্যবস্থা ও নেয়া হয়েছে। 


No comments:

Post a Comment

 
 
Blogger Templates