Social Icons

Thursday, October 8, 2015

বিশ্বকাপ বাছাইপর্বে ব্রাজিল আজেন্টিনার হার

বিশ্বকাপ বাছাইপর্বে ব্রাজিল আজেন্টিনার হার
বিশ্বকাপ বাছাই পর্বে খেলতে নেমে প্রথম ম্যাচেই চিলির কাছে ২-০ ব্যবধানে হেরে গিয়েছে ব্রাজিল। এদিকে ইকুয়েডরের বিপক্ষে একই ব্যবধানে হেরে যায় আর্জেন্টিনা।
শুক্রবার ভোরে চিলির মাঠে ২-০ গোলে হেরে যায় পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।
সান্তিয়াগোর জাতীয় স্টেডিয়ামে এদুয়ার্দো ভারগাস ও আলেক্সিস সানচেসের গোল ১৫ বছরের মধ্যে ব্রাজিলের বিপক্ষে চিলিকে প্রথম জয় এনে দেয়।
২০০০ সালে বিশ্বকাপের বাছাইপর্বেই নিজেদের মাঠে ব্রাজিলকে ৩-০ ব্যবধানে হারিয়েছিল কোপা আমেরিকার বর্তমান চ্যাম্পিয়ন চিলি। এরপর এই ম্যাচের আগে ১৪ বার মুখোমুখি হয়েও
ব্রাজিলকে হারাতে পারেনি তারা।
খেলার প্রথমার্ধে কোনো দলই গোলের দেখা না পেলে বিরতিতে যায়।
বিরতির পর ম্যাচের ৫০ মিনিটে গোলের সুযোগ পেয়েছিল ব্রাজিল। ভিদাল রিয়াল তারকা মার্সেলোকে অবৈধ বাধায় ফেলে দিলে চিলির পেনাল্টি এরিয়ার অল্প দূরে ফ্রি-কিক লাভ করে সেলেকাওরা। তবে, অস্কারের নেওয়া শট চিলির ডিফেন্স চিড়ে বেরুতে পারেনি।
ম্যাচের ৭২ মিনিটে গুস্তাভো ফেলে দেন ফার্নান্দেজকে। এ কারণে ফ্রি-কিক লাভ করে চিলি। ফ্রি-কিক নেন ফার্নান্দেজ নিজেই। তার উড়ন্ত শটে ব্রাজিলের জালে বল জড়িয়ে দেন ভারগাস। ফার্নান্দেজের ফ্রি-কিক রাইটউইং থেকে ব্রাজিলের ডি-বক্সে উড়ে এলে পা ছোঁয়াতে ভুল করেননি ভারগাস। আর তাতে জেফারসনের হাত স্পর্শ করে জালে জড়িয়ে যায় বল। ১-০ ব্যবধানে এগিয়ে যায় স্বাগতিকরা।
এরপর থেকেই গোল শোধ দিতে মরিয়া হয়ে পড়ে ব্রাজিল। আক্রমণভাগের শক্তি বাড়াতে কিছুটা উপরে এসে খেলতে থাকে সেলেকাওরা। ৭৭ মিনিটে হাল্কের বদলি হিসেবে মাঠে নামেন রিকার্ডো অলিভেইরা।
মাঠে নামার এক মিনিটের মধ্যেই গোলের দেখা পেতেন অলিভেইরা, যদি উইলিয়ানের দারুণ এক ক্রস থেকে বলে পা ছোঁয়াতে পারতেন। ৮১ মিনিটে আবারো সুযোগ নষ্ট করেন অলিভেইরা। এবারো উইলিয়ানের পাস থেকে বল পান চিলির গোলবারের সামনে দাঁড়ানো অলিভেইরা। তবে, তার নেওয়া শটটি স্বাগতিকদের গোলবারের পাশ দিয়ে বাইরে চলে যায়।
খেলার ৯০ মিনিটের মাথায় ব্যবধান দ্বিগুন করেন সানচেজ। ভিদালের দারুণ এক পাস থেকে বল পান আর্সেনাল তারকা। এর আগেই ভিদাল ব্রাজিল গোলরক্ষক জেফারসনকে বোকা বানান। সানচেজের আলতো টোকা সেলেকাওদের এক ডিফেন্ডারের পায়ে লেগে ফিরে এলে ফিরতি বলে আরেকবার আলতো টোকা দেন গানার তারকা। বল জালে জড়ালে ২-০তে এগিয়ে যায় চিলি।এরপর আর খেলায় ফিরতে পারেনি ব্রাজিল। হতাশা নিয়ে মাঠ ছাড়েন দুঙ্গা শিস্যরা।
এদিকে বিশ্বকাপ বাছাইপর্বে গত বিশ্বকাপ ও কোপা আমেরিকার ফাইনালের দলটিকে তাদের মাঠেই ২-০ গোলে হারায় ইকুয়েডর। দেশটির ফুটবল ইতিহাসে আর্জেন্টিনার মাটিতে তাদের বিপক্ষে এটা প্রথম জয়।

No comments:

Post a Comment

 
 
Blogger Templates