Social Icons

Sunday, October 4, 2015

মাধবপুরে ৭ বছরের শিশুকে ধর্ষণ

মাধবপুরে ৭ বছরের শিশুকে ধর্ষণ

মাধবপুরে ৭ বছরের শিশুকে ধর্ষণ

হবিগঞ্জ: জেলা শহরের মাধবপুর উপজেলার ভেঙ্গাডুবা গ্রামের ৭ বছরের এক শিশুকে ধর্ষণ করেছে ওই শিশুর খালাতো ভাই হানিফ (২০)। 

শুক্রবার ৩ দিন অসুস্থ থাকার পর অবশেষে তাকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিষয়টি ধামাচাপা দিতে স্থানীয় প্রভাবশালীরা মরিয়া হয়ে উঠেছে। 

ওই শিশুর পিতা ফেরদৌস মিয়া ব্রেকিংনিউজকে জানান, গত বুধবার রাত সাড়ে ৮টার দিকে রেনু মিয়ার পুত্র ওই শিশুর খালাতো ভাই হানিফ (২০) তাকে কিরণ মালা দেখানোর কথা বলে ঘরে নিয়ে যায়। এক পর্যায়ে কেউ না থাকার সুযোগে শিশুকে ধর্ষণ করে রক্তাক্ত অবস্থায় ফেলে যায়। বিষয়টি নিজেদের মধ্যে হওয়ায় স্থানীয় লোকজন ধামাচাপা দেবার চেষ্টা করে। ৩ দিনে ওই শিশুটি অসুস্থ হয়ে পড়লে শুক্রবার দুপুরে ওই শিশুকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়।

সরজমিনে গিয়ে দেখা যায় তার অবস্থা আশঙ্কাজনক। ডাক্তার জানান, অতিরিক্ত রক্তক্ষরণের কারণে ওই শিশুটি জ্ঞান হারিয়ে ফেলেছে

No comments:

Post a Comment

 
 
Blogger Templates