এই ফোন শুধুই বাচ্চাদের জন্য
ঢাকা: আপনার ছোট্ট সোনামনির কি স্মার্টফোন রয়েছে? শিশুদের জন্য বিশেষ ফিচার সম্বলিত স্মার্টফোন নিয়ে এলো ভারতের হ্যান্ডসেট নির্মাতা প্রতিষ্ঠান সোয়াইপ। ফোনটির মডেল সোয়াইপ জুনিয়র। এই ফোনটি ১৫ বছর বয়স পর্যন্ত শিশুদের ব্যবহার উপযোগী করে তৈরি করা হয়েছে।
শিশুদের জন্য নির্মিত এই ফোনটির বিশেষ ফিচার হিসেবে রয়েছে, জরুরি কল করার সুবিধা, এসওএস অ্যালার্ট, প্যারেন্ট কন্ট্রোল অ্যাপ ম্যানেজমেন্ট সিস্টেম, জিও ট্রেকিং এবং জিও ফেনসিং। ফোনটি ব্যবহার করে শিশুরা তাদের নিরাপত্তা বলয়ে থাকতে পারবে।
ফোনটি প্রস্তুতকারী প্রতিষ্ঠান দাবী করছে ভারতে শিশুদের জন্য নির্মিত এটিই প্রথম ফোন। এটির বডি শকপ্রুফ। ফুডগ্রেড মেটালের এই ফোনটি ওয়াটার প্রুফ। আপনার শিশুটি ফোনটি নিয়ে খেলতে খেলতে এটাতে আছাড় দিলেও কেনো সমস্যা নেই। কেননা এটি ড্রপপ্রুফ।
সোয়াইপ জুনিয়র ফোনটিতে আছে সাড়ে চার ইঞ্চির আইপিএস ডিসপ্লে। ডিসপ্লের রেজুলেশন ৮০০x৪৮০ পিক্সেল। ফোনটি অ্যানড্রয়েড ৪.৪ কিটক্যাট অপারেটিং সিস্টেম চালিত। এটির প্রসেসর ১.৩ গিগাহাটের। র্যাম আছে ৫১২ মেগাবাইট। বিল্টইন মেমোরি ৪ জিবি।
ফোনটির রিয়ারে আছে দুইটি ক্যামেরা। একটি ২ মেগাপিক্সেলের। অন্যটি ০.৩ মেগাপিক্সেলের। অন্যদিকে ফ্রন্টে আছে ০.৩ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। ফোনটির ব্যাটারি ১৯০০ মিলিঅ্যাম্পায়ারের।
নীল এবং গোলাপী এই দুইটি রঙে ফোনটি পাওয়া যাবে। ভারতের বাজারে ফোনটির মূল্য ৫ হাজার ৯৯৯ রুপি। ভ্যাট এবং ট্যাক্সবাদে বাংলাদেশী টাকায় এটির মূল্য দাঁড়ায় ৭ হাজার ৯৭ টাকা।

No comments:
Post a Comment