Social Icons

Saturday, October 17, 2015

চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।


চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেলেন ফখরুল
চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার সকাল ৮টা ৩৫ মিনিটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে ঢাকা ত্যাগ করেন তিনি। তার সঙ্গে স্ত্রী রাহাত আরা বেগমও রয়েছেন। সিঙ্গাপুর ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে মির্জা ফখরুল স্বাস্থ্য পরীক্ষা প্রেয়োজনীয় চিকিৎসা নেবেন বলে বিএনপি চেয়ারপার্সনের মিডিয়া উয়িং কর্মকর্তা শায়রুল কবির খান জনকণ্ঠকে জানান।
এর আগে উচ্চাদালত থেকে জামিন নিয়ে ২৭ জুলাই চিকিৎসার জন্য প্রথমে সিঙ্গাপুর ও পরে যুক্তরাষ্ট্রে যান মির্জা ফখরুল। ২১ সেপ্টেম্বর তিনি দেশে পৌছেন। আদালত থেকে জামিনের সময় বৃদ্ধি করে আবারও তিনি চিকিৎসার জন্য সিঙ্গাপুর যান। ২১ অক্টোবর তার দেশে ফেরার কথা রয়েছে। 

No comments:

Post a Comment

 
 
Blogger Templates