Social Icons

Tuesday, October 27, 2015

লালবাগে চিকিৎসার নামে তরুণীকে ধর্ষণ করেছে লম্পট কবিরাজ


লালবাগে চিকিৎসার নামে তরুণীকে ধর্ষণ করেছে লম্পট কবিরাজশীর্ষ নিউজ, ঢাকা: রাজধানীর লালবাগ থানার শাহ্ সাহেব গলির এক কবিরাজ চিকিৎসার নামে ময়না (ছদ্ম নাম) ১৬ নামের এক কিশোরীকে ধর্ষণ করেছে বলে গুরুতর অভিযোগ পাওয়া গেছে। তাকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

অভিযোগে জানা গেছে, লালবাগ থানার শহিদ নগর ৫ নম্বর গলির ১১নম্বর বাড়ির ভাড়াটিয়া জোবায়দার ভাতিজী পেটের ব্যাথার কারণে তার বাসায় মঙ্গলবার সকালে আসেন। এরপর বিকেল ৪টার দিকে আজিমপুরস্থ শাহ্ সাহেব গলির কবিরাজ মালেক ফকিরের কাছে চিকিৎসার জন্য তাকে নিয়ে যান। সেখানে যাওয়ার পর কবিরাজ মালেক ফকিরের স্টাফ রাসেল কবিরাজের কক্ষে ঢুকিয়ে মেয়েটির হাত পা বেঁধে মাটিতে ফেলে দেয়। এসময় কবিরাজ মালেক ফকির রাসেল কে সেখান থেকে বের করে দিয়ে মেয়েটিকে ধর্ষণ করতে থাকেন।

অপর দিকে জোবায়দার ভাতিজী কবিরাজের কক্ষ থেকে বের হতে দেরী হওয়ায় তার সন্দেহ হয়। পরে তিনি জোরপুর্বক কবিরাজের কক্ষে ঢুকে দেখেন মালেক ফকির মেয়েটিকে ধর্ষণ করছে। এসময় মালেক ফকির টয়েলেটে ঢুকলে জোবায়দা কাউকে কিছু না বলে তার ভাতিজীকে নিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে  ভর্তি করেন।

এ ব্যাপারে লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান শীর্ষ নিউজকে বলেন, এ ঘটনাটি আমাদের জানা নেই। তবে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হচ্ছে।

No comments:

Post a Comment

 
 
Blogger Templates