Social Icons

Monday, October 19, 2015

নোংরা পরিবেশে সয়াবিন উৎপাদন ।। দুই জনকে ৩ মাসের কারাদন্ড আজাদী প্রতিবেদন ॥

নোংরা পরিবেশে সয়াবিন উৎপাদন ।। দুই জনকে ৩ মাসের কারাদন্ড
 আজাদী প্রতিবেদন ॥


 নগরীর উত্তর পতেঙ্গাস্থ হাদীপাড়ায় অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে সয়াবিন তেল উৎপাদন করার দায়ে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। একই আদালত হালিশহর এলাকায় অবৈধ প্রক্রিয়ায় সয়াবিন তৈল উৎপাদনপ্রক্রিয়াকরণ তৈরির দায়ে অপর ব্যক্তিকে ৭৫ হাজার টাকা জরিমানা করে। গতকাল ভোক্তা অধিকার আইন ২০০৯ এর ৪৩ ধারার ও বিএসটিআই ১৯৮৫ এর ২৪ ধারার আওতায় পরিচালিত আদালতে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট শামসুজ্জামান। র‌্যাব-৭ এর এএসপি মিনতানূর ও আনিছ ও র‌্যাবের দুটি মোবাইল টিম অভিযানে সহায়তা করেন। জেলা প্রশাসন সূত্রে জানা গেছেনগরীর উত্তর পতেঙ্গা হাদিপাড়া এলাকায় ‘রাজ মহাল’ নামের একটি প্রতিষ্ঠান দীর্ঘদিন যাবত নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে সয়াবিন তেল তৈরি করে আসছিল। গোপনে এ সংবাদ পেয়ে প্রতিষ্ঠানটিতে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালায়। পরে নোংরা প্রক্রিয়ায় সয়াবিন তৈল উৎপাদনপ্রক্রিয়াকরণ তৈরির দায়ে আদালত মোরাসেল খানকে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। দণ্ডপ্রাপ্ত রাসেল কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার মৃত সিরাজ মিঞার পুত্র।
এদিকে একই আদালতের অপর একটি অভিযানে হালিশহরের এ.এ এস কর্পোরেশনের স্বত্তাধিকারী মোহুমায়ুন কবিরকে ৭৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড দেয়। আদালত সূত্রে জানা গেছেপ্রতিষ্ঠানটি দীর্ঘদিন যাবত বিএসটিআই এর লাইসেন্স এর ঠিকানা পরিবর্তন করে তেল বাজারজাত করছিল। প্রতিষ্ঠনটি চাদ্দার পাড়ার একটি ঘরে বাজার থেকে খোলা সয়াবিন তেল ক্রয় করে ফিল্টারিংয়ের মাধ্যমে বোতলজাত করে বিক্রি করতো বলে আদালত সূত্রে জানা গেছে।

No comments:

Post a Comment

 
 
Blogger Templates