ভানুয়াতুতে ৭.৩ মাত্রার ভূমিকম্প
ঢাকা: প্রশান্ত মহাসাগরের দেশ ভানুয়াতুতে ৭.৩ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় বুধবার সকাল ৮টা ৫২ মিনিটে এ ভূমিকম্প আঘাত হানে।
প্রাথমিকভাবে এ ঘটনায় কোন ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। কোন সুনামি সতর্কতাও জারি করা হয়নি।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, রাজধানী পোর্টভিলা থেকে ৪৬ কিলোমিটার উত্তর-পূর্বে ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল। এর গভীরতা ছিল ১১৭ কিলোমিটার।
বার্তা সংস্থাটিকে তিনি আরো জানান, বিগত ২০ বছরে ভানুয়াতুর আশপাশের এলাকায় ৭ মাত্রার ২৭টি ভূমিকম্প হয়েছে।
প্রসঙ্গত, এই অঞ্চলে এ ধরনের ভূমিকম্প সাধারণ ঘটনা। ভানুয়াতু ও সলোমন দ্বীপপুঞ্জের চারপাশের এলাকায় বিশ্বের সবচেয়ে বেশি ভূমিকম্প হয়।

No comments:
Post a Comment