হিমালয়ের নিকটবর্তী ঠাকুরগাঁও জেলায় শীত নামে বেশ আগে ভগেই।
ঠাকুরগাঁও দিনের বেলায় যেমনি ভাবে রোদের প্রখর তাপ, তেমনিভাবে সন্ধাটা হলেই মৃদ কুয়াশায় মুখোরিত হচ্ছে ঠাকুরগাঁওয়ের পথ-ঘাট। বিন্দু বিন্দু শিশির জমতে শুরু করেছে ঘাসের ডগায়, ধানের শীষে। এই নিয়েই ঠাকুরগাঁওয়ের শুরু হয়েছে শীতের আগমন বার্তা।
আজ ২১ অক্টোবর, শীতের পূর্ব ঋতু হেমন্তের ৬ষ্ঠ দিন।
পার্বতীপুর উপজেলার লেপ তোষক কারিগর মোস্তাফিজুর রহমান জানান, শীতের মৌসুম শুরু হওয়ায় আমাদের কাজের ব্যস্ততা অনেক বেড়ে গেছে। সারা বছরের রোজগারের উল্লেখযোগ্য অংশ এখনিই সংগ্রহ করতে হবে।
উপজেলার প্রত্যন্ত এলাকার ঘুরে দেখা গেছে, অনেক নারী ব্যস্ত সময় কাটাচ্ছেন তাদের পুরনো কাঁথা নতুন করে শেলাই করতে। বাড়ির পাশে গাছের নিচে বসে রং বেরঙের সুতো দিয়ে তারা তৈরী করছেন নতুন কাঁথা। সারা বছর ব্যবহারের পর ছিড়ে যাওয়া শাড়ি আর লুঙ্গি দিয়ে তৈরী হচ্ছে এসব কাঁথা।
অপেক্ষাকৃত উচুঁ জমিতে কৃষকরা আবাদ করেছে বিভিন্ন ধরনের শাক সবজি। শাক-সবজি ইতিমধ্যে হাট-বাজার গুলোতে উঠতে শুরু করেছে। শীতের শাক-সবজির দামও বেশ ভাল। হাসি ফুটেছে কৃষকের মুখেও।
No comments:
Post a Comment