Social Icons

Monday, October 5, 2015

গৃহকর্মী নির্যাতন: ক্রিকেটার শাহাদাতকে কারাগারে প্রেরণpoketnews.blogspot.com

আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইলেন ক্রিকেটার শাহাদাতImage copyrightAP
বাংলাদেশে গৃহকর্মী নির্যাতনের অভিযোগে অভিযুক্ত পেস বোলার শাহাদাত হোসেনের জামিন আবেদন নাকচ করে দিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে ঢাকার একটি আদালত।
এর আগে ঢাকার একটি আদালদে ক্রিকেটার শাহাদাত হোসেন আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন।
আদালত শুনানি শেষে তাঁর জামিন আবেদন নাকচ করে দিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
গতকাল শাহাদাত হোসেনের স্ত্রী জেসমিন জাহান নিত্যকে আটক করে পুলিশ।
সেপ্টেম্বরের ৬ তারিখে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পেস বোলার শাহাদাত হোসেন ও তার স্ত্রী জেসমিন জাহান নিত্যর বিরুদ্ধে গৃহকর্মী নির্যাতনের অভিযোগ ওঠে।
ঐ দিন সন্ধ্যায় ঢাকার মিরপুর থেকে ১৩ বছর বয়সী গৃহকর্মী মাহফুজা আক্তার হ্যাপিকে স্থানীয় মানুষজনের সহায়তায় উদ্ধার করেন খন্দকার মোজাম্মেল হোসেন নামে একজন সাংবাদিক।

No comments:

Post a Comment

 
 
Blogger Templates