Social Icons

Monday, October 5, 2015

পরিবহন ধর্মঘটের ডাক

poketnews.blogspot.com
কাল থেকে সিলেটে অনির্দিষ্টকালের জন্য পরিবহণ ধর্মঘট
আগামীকাল মঙ্গলবার থেকে সিলেটে অনির্দিষ্টকালের জন্য আন্ত:জেলা বাস ধর্মঘটের ডাক দিয়েছে সিলেট জেলা সড়ক পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদ। কদমতলীতে হানিফের কাউন্টারে অগ্নিসংযোগের প্রতিবাদে এ ধর্মঘট আহ্বান করেছে তারা। সড়ক দুর্ঘটনায় ৭ জন নিহতের প্রতিক্রিয়ায় বিক্ষোব্দ জনতা ২ অক্টোবর রাতে নগরীর কদমতলীতে হানিফের কাউন্টারে অগ্নিসংযোগ করে।
সিলেট জেলা সড়ক পরিবহন শ্রমিক সমিতির সভাপতি সেলিম আহমদ ফলিক বলেন, কাউন্টারে হামলা ও অগ্নিসংযোগকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আমরা আজকে পর্যন্ত সময় বেঁধে দিয়েছিলাম। কিন্তু এই সময়ের মধ্যে হামলাকারীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। ফলে আমরা বাদ্য হয়ে ধর্মঘট আহ্বান করেছি। হামলাকারীদের গ্রেফতারের পূর্ব পর্যন্ত ধর্মঘট চলবে।
উল্লেখ্য, গত শুক্রবার (২ অক্টোবর) রাত ৯ টায় নবীগঞ্জের সৈয়দপুরে ট্রাকের সাথে হানিফ পরিবহনের বাসের দুর্ঘটনায় ৭ জন নিহত হন। এতে আওয়ামী লীগ নেতা মোস্তাক আহমদ পলাশের স্ত্রী-পুত্র এবং এক সেনা সদস্যও নিহত হন। ওইরাতেই ২ টার দিকে ২০/২৫ টি মোটরসাইকেল যোগে একদল যুবক কদমতলীতে হানিফের কাউন্টারে অগ্নিসংযোগ করে।
অগ্নিসংযোগের প্রতিবাদে শনিবার সভা করে দায়ীদের শাস্তির দাবিতে সোমবার পর্যন্ত সময় বেঁধে দেয় পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদ।

No comments:

Post a Comment

 
 
Blogger Templates