ক্রিকেটার শাহাদাত হোসেন তিন দিনের রিমান্ডে
শিশু গৃহকর্মী নির্যাতনের মামলায় গ্রেপ্তার ক্রিকেটার শাহাদাত হোসেনকে জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
মামলার তদন্ত কর্মকর্তা মিরপুর থানার পরিদর্শক (তদন্ত) শফিকুর রহমান বিবিসি বাংলাকে জানান শাহাদাতকে সাত দিনের রিমান্ড চেয়ে গত মঙ্গলবার আদালতে আবেদন করেছিলেন।
ঢাকার মহানগর হাকিম ইউসুফ হোসেন আজ বৃহস্পতিবার রিমান্ড আবেদনের শুনানি শেষে তিন দিনের রিমান্ডে নেয়ার আদেশ দেন। এর আগে সকালে শাহাদাতকে কারাগার থেকে আদালতে আনা হয়।
গত সোমবার শাহাদাত আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে আদালত তা নাকচ করে তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
আগের দিন রোববার শাহাদাতের স্ত্রী জেসমিন জাহানকে আদালত কারাগারে পাঠান।
শনিবার রাতে তাঁকে মালিবাগে বাবার বাসা থেকে গ্রেপ্তার করে পুলিশ।
শিশু গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগে শাহাদাত ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে গত ৬ সেপ্টেম্বর মিরপুর মডেল থানায় মামলা হয়।
No comments:
Post a Comment