Social Icons

Tuesday, October 6, 2015

ফেসবুকে এমপিকে ‘কটূক্তি’: আওয়ামী লীগের ৭ জনের বিরুদ্ধে আইসিটি আইনে মামলা

ফেসবুকে এমপিকে ‘কটূক্তি’: আওয়ামী লীগের ৭ জনের বিরুদ্ধে আইসিটি আইনে মামলা
ফেসবুকে এমপিকে ‘কটূক্তি’: আওয়ামী লীগের ৭ জনের বিরুদ্ধে আইসিটি আইনে মামলাশীর্ষ নিউজ, সিরাজগঞ্জ: ফেসবুকে দলীয় এমপিকে ‘কটূক্তি’ করার অভিযোগে সিরাজগঞ্জে আওয়ামী লীগের ৭ জনের বিরুদ্ধে মামলা করেছেন আরেক আওয়ামী লীগ নেতা।
সিরাজগঞ্জ-৬ আসনের এমপি হাসিবুর রহমানের বিরুদ্ধে ফেসবুকে কটূক্তি করার অভিযোগে তথ্য প্রযুক্তি আইনে (আইসিটি) মামলাটি করা হয়েছে।
সোমবার সন্ধ্যায় শাহজাদপুর থানা যুবলীগের সাবেক প্রচার সম্পাদক রাজিব শেখসহ সাতজনকে আসামি করে স্থানীয় যুবলীগ নেতা আশিকুর রহমান ওরফে দিনার মামলাটি করেন।
মামলায় অন্য আসামিরা হলেন- রাজিব শেখের ছোট ভাই মিশন শেখ, চাচাতো ভাই মামুন শেখ, সহযোগী ফখরুল ইসলাম, রাসু মিয়া, মৃদুল হোসেন ও শান্ত ইসলাম।
শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) রেজাউল করিম বলেন, গত ১৪ আগস্ট থেকে ১ সেপ্টেম্বর পর্যন্ত রাজিব শেখ সহযোগীদের নিয়ে তার ফেসবুক পেজে দেওয়া স্ট্যাটাসে সাংসদ হাসিবুর রহমানের বিরুদ্ধে মানহানিকর মন্তব্য লিখে ছড়িয়ে দেন। এ কারণে মামলা হয়েছে। আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

No comments:

Post a Comment

 
 
Blogger Templates