Social Icons

Tuesday, October 27, 2015

লালবাগে চিকিৎসার নামে তরুণীকে ধর্ষণ করেছে লম্পট কবিরাজ


লালবাগে চিকিৎসার নামে তরুণীকে ধর্ষণ করেছে লম্পট কবিরাজশীর্ষ নিউজ, ঢাকা: রাজধানীর লালবাগ থানার শাহ্ সাহেব গলির এক কবিরাজ চিকিৎসার নামে ময়না (ছদ্ম নাম) ১৬ নামের এক কিশোরীকে ধর্ষণ করেছে বলে গুরুতর অভিযোগ পাওয়া গেছে। তাকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

অভিযোগে জানা গেছে, লালবাগ থানার শহিদ নগর ৫ নম্বর গলির ১১নম্বর বাড়ির ভাড়াটিয়া জোবায়দার ভাতিজী পেটের ব্যাথার কারণে তার বাসায় মঙ্গলবার সকালে আসেন। এরপর বিকেল ৪টার দিকে আজিমপুরস্থ শাহ্ সাহেব গলির কবিরাজ মালেক ফকিরের কাছে চিকিৎসার জন্য তাকে নিয়ে যান। সেখানে যাওয়ার পর কবিরাজ মালেক ফকিরের স্টাফ রাসেল কবিরাজের কক্ষে ঢুকিয়ে মেয়েটির হাত পা বেঁধে মাটিতে ফেলে দেয়। এসময় কবিরাজ মালেক ফকির রাসেল কে সেখান থেকে বের করে দিয়ে মেয়েটিকে ধর্ষণ করতে থাকেন।

অপর দিকে জোবায়দার ভাতিজী কবিরাজের কক্ষ থেকে বের হতে দেরী হওয়ায় তার সন্দেহ হয়। পরে তিনি জোরপুর্বক কবিরাজের কক্ষে ঢুকে দেখেন মালেক ফকির মেয়েটিকে ধর্ষণ করছে। এসময় মালেক ফকির টয়েলেটে ঢুকলে জোবায়দা কাউকে কিছু না বলে তার ভাতিজীকে নিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে  ভর্তি করেন।

এ ব্যাপারে লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান শীর্ষ নিউজকে বলেন, এ ঘটনাটি আমাদের জানা নেই। তবে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হচ্ছে।

Thursday, October 22, 2015

হিমালয়ের নিকটবর্তী ঠাকুরগাঁও জেলায় শীত নামে বেশ আগে ভগেই।

 হিমালয়ের নিকটবর্তী ঠাকুরগাঁও জেলায় শীত নামে বেশ আগে ভগেই।
ঠাকুরগাঁও দিনের বেলায় যেমনি ভাবে রোদের প্রখর তাপ, তেমনিভাবে সন্ধাটা হলেই মৃদ কুয়াশায় মুখোরিত হচ্ছে ঠাকুরগাঁওয়ের পথ-ঘাট। বিন্দু বিন্দু শিশির জমতে শুরু করেছে ঘাসের ডগায়, ধানের শীষে। এই নিয়েই ঠাকুরগাঁওয়ের শুরু হয়েছে শীতের আগমন বার্তা।
আজ ২১ অক্টোবর, শীতের পূর্ব ঋতু হেমন্তের ৬ষ্ঠ দিন।
Kuashaএবারো এর ব্যাত্যয় ঘটেনি। মধ্য আশ্বিনের পর থেকেই শুরু হয়েছে হালকা কুয়াশা। ক্রমেই তা ভারি হচ্ছে। ক’দিন থেকে সন্ধ্যার পরই শুরু হয়েছে মাঝারি কুঁয়াশা। ভোর পযর্ন্ত হালকা থেকে মাঝারি কুয়াঁশার পরিমান বেড়ে যাওয়ায় সকালে সূর্য উঠার পরও জমির আইল দিয়ে হাঁটলে শরীর ভিজে যাচ্ছে। শীষ বের হওয়া আমন ধানের গাছ সূর্য উঠার অনেক পর পর্যন্ত শিশির লেগে থাকছে।কথা বলার সময় নেই তাদের। কয়েক মাস তাদের হাতে কাজ না থাকায় মৌসুম শুরু হওয়ায় দ্রুত কাজ করে তারা বাড়তি টাকা আয় করছেন। আর যাদের এগুলো তৈরীর সার্মথ্য নেই, তারা ব্যস্ত কাঁথা নিয়ে শীত নিবারণের জন্য এটাই তাদের বড় উপকরণ।এখন ঠাকুরগাঁও জেলার সর্বত্র চলছে শীতকে বরণ করার প্রস্তুতি। শীতের রাতে বিছানায় পরিবারের সদস্যদের উষ্ণ রাখতে সবাই ব্যস্ত লেপ-তোষক মেরামত আর নতুন করে তৈরী করতে। উপজেলার বিভিন্ন হাট-বাজারগুলোতে এসব তৈরীর কারিগরদের কাজের গতি বেড়ে গেছে। তাদের এখন দম ফেলাবার ফুরসত নেই। জেলার বিভিন্ন লেপ তোষক তৈরীর দোকানগুলোতে দেখা গেছে সব কারিগর ব্যস্ত নতুন লেপ তৈরীতে।
পার্বতীপুর উপজেলার লেপ তোষক কারিগর মোস্তাফিজুর রহমান জানান, শীতের মৌসুম শুরু হওয়ায় আমাদের কাজের ব্যস্ততা অনেক বেড়ে গেছে। সারা বছরের রোজগারের উল্লেখযোগ্য অংশ এখনিই সংগ্রহ করতে হবে।
উপজেলার প্রত্যন্ত এলাকার ঘুরে দেখা গেছে, অনেক নারী ব্যস্ত সময় কাটাচ্ছেন তাদের পুরনো কাঁথা নতুন করে শেলাই করতে। বাড়ির পাশে গাছের নিচে বসে রং বেরঙের সুতো দিয়ে তারা তৈরী করছেন নতুন কাঁথা। সারা বছর ব্যবহারের পর ছিড়ে যাওয়া শাড়ি আর লুঙ্গি দিয়ে তৈরী হচ্ছে এসব কাঁথা।
অপেক্ষাকৃত উচুঁ জমিতে কৃষকরা আবাদ করেছে বিভিন্ন ধরনের শাক সবজি। শাক-সবজি ইতিমধ্যে হাট-বাজার গুলোতে উঠতে শুরু করেছে। শীতের শাক-সবজির দামও বেশ ভাল। হাসি ফুটেছে কৃষকের মুখেও।

Wednesday, October 21, 2015

ভানুয়াতুতে ৭.৩ মাত্রার ভূমিকম্প

ভানুয়াতুতে ৭.৩ মাত্রার ভূমিকম্প

ভানুয়াতুতে ৭.৩ মাত্রার ভূমিকম্প
Share on facebookShare on twitterShare on google_plusone_sharePrint
ঢাকা: প্রশান্ত মহাসাগরের দেশ ভানুয়াতুতে ৭.৩ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় বুধবার সকাল ৮টা ৫২ মিনিটে এ ভূমিকম্প আঘাত হানে।

প্রাথমিকভাবে এ ঘটনায় কোন ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। কোন সুনামি সতর্কতাও জারি করা হয়নি।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, রাজধানী পোর্টভিলা থেকে ৪৬ কিলোমিটার উত্তর-পূর্বে ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল। এর গভীরতা ছিল ১১৭ কিলোমিটার।

বার্তা সংস্থাটিকে তিনি আরো জানান, বিগত ২০ বছরে ভানুয়াতুর আশপাশের এলাকায় ৭ মাত্রার ২৭টি ভূমিকম্প হয়েছে।

প্রসঙ্গত, এই অঞ্চলে এ ধরনের ভূমিকম্প সাধারণ ঘটনা। ভানুয়াতু ও সলোমন দ্বীপপুঞ্জের চারপাশের এলাকায় বিশ্বের সবচেয়ে বেশি ভূমিকম্প হয়।

প্রতিদিন আড়াই কেজি মরিচ খান লি!

প্রতিদিন আড়াই কেজি মরিচ খান লি!

প্রতিদিন আড়াই কেজি মরিচ খান লি!
Share on facebookShare on twitterShare on google_plusone_sharePrint
ঢাকা: তিনি যে পরিমান মরিচ খান, বাংলাদেশের কোন মানুষ সে পরিমান ভাত খায় কিনা সন্দেহ আছে। দিনে নিয়ম করে আড়াই কেজির মত মরিচ। অবিশ্বাস্য মনে হচ্ছে নিশ্চয়ই। কিন্তু ব্যাপার খানা ১০০ ভাগ সত্য।

নাম তার লি ইয়ংঝাই। থাকেন চীনের হিনান প্রদেশে। প্রতিদিন আড়াই কেজি মরিচ না খেলে নাকি তার ঘুম আসে না। তাই নিজের বাড়ির উঠোনে শখ করে লাগিয়েছেন ৮টি ভিন্ন প্রজাতির মরিচের গাছ।

তার এই মচির প্রীতির জন্য সবাই তাকে আদর করে ডাকে ‘চিলি কিং’ বা ‘মরিচ রাজা’।

সবচেয়ে আশ্চর্যের বিষয় হল গত ৮ বছরে ছোট-বড় কোন রোগ হয়নি এই মরিচ বাবার। তাই তো মরিচ খেতে খেতেই তিনি সাংবাদিকদের বললেন, মরিচ ছাড়া আর তার কোনও খাওয়াই ভাল লাগে না। তবে কী গত ৬ মাস তিনি নাকি দারুণ ঝালের কোনও মরিচ খেতে না পারায় মনটা খারাপ। 'চিলি কিং'য়ের ছেলে বলছে, বাবা এত ঝাল খায় কী করে বুঝি না।

Tuesday, October 20, 2015

আঙ্গুলের ছাপ দিয়ে সিম নিবন্ধনের উদ্বোধন বুধবার

      আঙ্গুলের ছাপ দিয়ে সিম নিবন্ধনের উদ্বোধন বুধবার
আঙ্গুলের ছাপ দিয়ে সিম নিবন্ধনের উদ্বোধন বুধবার

সিম নিবন্ধনে আঙুলের ছাপপদ্ধতি পরীক্ষামূলকভাবে চালু হচ্ছে বুধবার। এ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম মঙ্গলবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। প্রতিমন্ত্রী এ মন্ত্রণালয়ের দায়িত্ব নেয়ার ৯০ দিন পূর্তি উপলক্ষে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

তারানা হালিম বলেন, সিম নিবন্ধনে আঙুলের ছাপ পদ্ধতি নভেম্বর থেকে শুরু হওয়ার কথা ছিল। কিন্তু সেটি এগিয়ে এনে বুধবার থেকেই পরীক্ষামূলকভাবে চালু হচ্ছে। নিজের ৯০ দিনের কার্যক্রম সম্পর্কে প্রতিমন্ত্রী বলেন, পেছন থেকে ধাক্কা দিলে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলোও কাজ করতে পারে। গত ৯০ দিনে আমি  সেই চেষ্টাটাই করেছি।

তিনি বলেন, ১৬ ডিসেম্বর থেকে এ বায়োমেট্রিক পদ্ধতি পূর্ণাঙ্গভাবে চালু করবে মোবাইল ফোন অপারেটরা। এর আগে বুধবার এ পদ্ধতির পরীক্ষামূলক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রী মন্ত্রীত্বের তিন মাসের অর্জন সম্পর্কে বলেন, আমি মন্ত্রিত্ব গ্রহণের পর ৯০ দিনের একটি কর্ম পরিকল্পনা দিয়েছিলাম। আজকে আপনাদের সামনে পরিকল্পনার অগ্রগতি তুলে ধরছি।

তিনি বলেন, ১৭ জুলাই থেকে ১৭ অক্টোবর পর্যন্ত তিন মাসের এই পরিকল্পনার পূর্ণাঙ্গ বাস্তবায়ন করতে পেরেছে টেলিফোন শিল্প সংস্থা। সবচেয়ে দূর্বল অবস্থানে রয়েছে বাংলাদেশ সাব মেরিন ক্যাবল কোম্পানি লিমিটেড। তারানা হালিম জানান, আগামী বছরের জানুয়ারি, ফেব্রুয়ারি ও মার্চে মোবাইল সিম নিবন্ধন কার্যক্রম চলবে। এরপরও যারা নিবন্ধনের বাইরে থাকবে তাদের কাছ থেকে জরিমানা আদায় করা হবে। আগামী ১৬ ডিসেম্বর থেকে বায়োমেট্রিক পদ্ধতিতে চূড়ান্তভাবে নিবন্ধন প্রক্রিয়া শুরু করবেন অপারেটররা। এজন্য অপারেটরদের সঙ্গে আলোচনা হয়েছে জানিয়ে তারানা বলেন, অপারেটরদের মধ্যে এ নিয়ে পারস্পরিক মতৈক্য হয়েছে। সব অপারেটর নির্ধারিত সময়ে এ প্রক্রিয়া শুরু করবে বলে জানিয়েছে।

উল্লেখ্য, ভুয়া পরিচয়ে অথবা নিবন্ধন না করে সিম কিনে নানা অপরাধে ব্যবহারের অভিযোগ বাড়তে থাকায় সম্প্রতি গ্রাহকদের তথ্য যাচাই ও সিম পুনঃনিবন্ধনের এই উদ্যোগ নেয়া হয়। এরপর মোবাইল গ্রাহকদের সিমের তথ্য যাচাইয়ে জাতীয় পরিচয়পত্রের তথ্য ভাণ্ডার ব্যবহারের প্রক্রিয়া শুরু হয়। এই প্রক্রিয়া শুরু হওয়ার পর প্রায় এক কোটি গ্রাহকের নিবন্ধন যাচাই করে দেখা গেছে, এর মধ্যে সঠিকভাবে নিবন্ধন হয়েছে মাত্র ২৩ লাখ ৪৩ হাজার ৬৮০টি সিম। সম্প্রতি একটি ভুয়া জাতীয় পরিচয়পত্রের বিপরীতে ১৪ হাজার ১১৭টি সিম তোলা হয়েছে। আরও তিনটি এনআইডি পাওয়া গেছে, যেগুলোর বিপরীতে ১১ হাজার ৮৬৬টি, ১১ হাজার ৩২৮টি ও ৬ হাজার ১৭৯টি সিমের নিবন্ধন হয়েছে বলেও যাচাইয়ে ধরা পড়ে। নিবন্ধন প্রক্রিয়া আরও স্বচ্ছ করতে বায়োমেট্রিক পদ্ধতির শুরু করার ঘোষণা আসে এ সময়ে।

Monday, October 19, 2015

প্রতি সেকেন্ডে ইন্টারনেটে গোটা বিশ্বে পর্ন দেখেন ২৮ হাজার মানুষ

প্রতি সেকেন্ডে ইন্টারনেটে গোটা বিশ্বে পর্ন দেখেন ২৮ হাজার মানুষ, প্রকাশ সমীক্ষায়


ওয়েব ডেস্ক: ইন্টারনেটে পর্ন দেখার প্রবণতা আরও বাড়ল। ইন্টারনেট ট্র্যাফিকের ওপর কাজ করা এক সংস্থার নয়া রিপোর্ট দেখাল তারে আবদ্ধ ভূবনগ্রামে নীল দুনিয়ার হাতছানিটা অগ্রাহ্য করতে পারছেন না সেখানকার বাসিন্দারা। গত বছর যেখানে প্রতি সেকেন্ড দুনিয়ার যে কোনও প্রান্ত থেকে গড়ে প্রায় ২৬ হাজার মানুষ পর্ন সাইট ভিজিট বা পর্ন সার্চে ব্যস্ত ছিলেন।
সেখানে ওই একই সংস্থার হিসেব বলছে চলতি বছর প্রতি সেকেন্ডে গড়ে প্রায় ২৮ হাজার মানুষ পর্ন সাইট ভিজিট বা পর্ন সার্চ করছে। অর্থাত্‍ প্রতি সেকেন্ড প্রায় দু হাজার ভিজিটার বাড়ছে পর্ন সাইট না পর্ন সার্চে। রিপোর্ট বলছে, ২০১৫ সালে প্রতি সেকেন্ড পর্ন সার্চ বা পর্ন সাইট ভিজিটের সংখ্যাটা হল ২৮ হাজার ২৫৮।
সবচেয়ে বেশি পর্ন দেখা হয় ব্রাজিলে।

এবার পর্ন দেখলে আপনার নাম, ইমেল আইডিসহ প্রকাশ করা হবে ওয়েবসাইটে!

এবার পর্ন দেখলে আপনার নাম, ইমেল আইডিসহ প্রকাশ করা হবে ওয়েবসাইটে!কী করবেন? অভ্যাস ছাড়বেন নাকি বুক চিতিয়ে পর্ন দেখবেন?

 এবার পর্ন দেখলে আপনার নাম, ইমেল আইডিসহ প্রকাশ করা হবে ওয়েবসাইটে!কী করবেন? অভ্যাস ছাড়বেন নাকি বুক চিতিয়ে পর্ন দেখবেন?
ওয়েব ডেস্ক: মাত্র কয়েকদিনের জন্য পর্ন সাইটগুলো খুলছিল না। তাতেই বেজায় মন খারাপ হয়ে গিয়েছিল কত মানুষের। কিন্তু যে দিন আসতে চলেছে, তাতে বিপদ যে অনেক অনেক বেশি! কেন?
কারণ, খুব শীঘ্রই আপনার দেখা সমস্ত পর্ন সাইটের ইতিহাস তুলে ধরা হবে! বুঝিয়ে বলা যাক। ধরুন, কেউ যদি আপনার ফেসবুক, ই মেল, ট্যুইটার অ্যাকাউন্ট হ্যাক করতে পারে, তাহলে কী এমন শক্ত কাজ যে আপনি কী কী সাইট দেখেন, সেগুলো খুঁজে পাওয়া?
এই বার ভাবুন যে, লুকিয়ে লুকিয়ে যে পর্ন সাইটগুলো আপনি এতক্ষণ দেখলেন, তা যদি সময়, কোথা থেকে, কতক্ষণ, সব তথ্য পরিসংখ্যান দিয়ে আপনার নামসহ প্রকাশ করে দেওয়া হয়, একটু লজ্জা লজ্জা লাগবে না কি আপনার?
এখনই চিন্তিত হয়ে পড়তে হবে না। কিন্তু খুব শীঘ্রই এই দিন আসছে। খুব অল্প দিনের মধ্যেই এমনটা করা হবে।
সফটওয়্যার ইঞ্জিনিয়ার এবং ব্লগার ব্রেট থমাস এমনই প্রযুক্তি আবিষ্কার করেছেন এবং লিখেছেন, যে ২০১৫-তে এটা যেকোনও দিন থেকেই সম্ভব। না, এক্ষেত্রে সরকারকে দোষারোপ করতে পারবেন না। তাই এখন থেকেই সিদ্ধান্ত নেওয়া শুরু করুন, কী করবেন আপনি।
পর্ন দেখার অভ্যাসটাই বদল করে ফেলবেন নাকি নামসহ বুক চিতিয়ে পর্ন দেখা চালিয়ে যাবেন?

নোংরা পরিবেশে সয়াবিন উৎপাদন ।। দুই জনকে ৩ মাসের কারাদন্ড আজাদী প্রতিবেদন ॥

নোংরা পরিবেশে সয়াবিন উৎপাদন ।। দুই জনকে ৩ মাসের কারাদন্ড
 আজাদী প্রতিবেদন ॥


 নগরীর উত্তর পতেঙ্গাস্থ হাদীপাড়ায় অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে সয়াবিন তেল উৎপাদন করার দায়ে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। একই আদালত হালিশহর এলাকায় অবৈধ প্রক্রিয়ায় সয়াবিন তৈল উৎপাদনপ্রক্রিয়াকরণ তৈরির দায়ে অপর ব্যক্তিকে ৭৫ হাজার টাকা জরিমানা করে। গতকাল ভোক্তা অধিকার আইন ২০০৯ এর ৪৩ ধারার ও বিএসটিআই ১৯৮৫ এর ২৪ ধারার আওতায় পরিচালিত আদালতে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট শামসুজ্জামান। র‌্যাব-৭ এর এএসপি মিনতানূর ও আনিছ ও র‌্যাবের দুটি মোবাইল টিম অভিযানে সহায়তা করেন। জেলা প্রশাসন সূত্রে জানা গেছেনগরীর উত্তর পতেঙ্গা হাদিপাড়া এলাকায় ‘রাজ মহাল’ নামের একটি প্রতিষ্ঠান দীর্ঘদিন যাবত নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে সয়াবিন তেল তৈরি করে আসছিল। গোপনে এ সংবাদ পেয়ে প্রতিষ্ঠানটিতে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালায়। পরে নোংরা প্রক্রিয়ায় সয়াবিন তৈল উৎপাদনপ্রক্রিয়াকরণ তৈরির দায়ে আদালত মোরাসেল খানকে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। দণ্ডপ্রাপ্ত রাসেল কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার মৃত সিরাজ মিঞার পুত্র।
এদিকে একই আদালতের অপর একটি অভিযানে হালিশহরের এ.এ এস কর্পোরেশনের স্বত্তাধিকারী মোহুমায়ুন কবিরকে ৭৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড দেয়। আদালত সূত্রে জানা গেছেপ্রতিষ্ঠানটি দীর্ঘদিন যাবত বিএসটিআই এর লাইসেন্স এর ঠিকানা পরিবর্তন করে তেল বাজারজাত করছিল। প্রতিষ্ঠনটি চাদ্দার পাড়ার একটি ঘরে বাজার থেকে খোলা সয়াবিন তেল ক্রয় করে ফিল্টারিংয়ের মাধ্যমে বোতলজাত করে বিক্রি করতো বলে আদালত সূত্রে জানা গেছে।

Saturday, October 17, 2015

লালমনিরহাটে গৃহবধূকে গাছে বেঁধে নির্যাতন

লালমনিরহাটে গৃহবধূকে গাছে বেঁধে নির্যাতন

\
Share on facebookShare on twitterShare on google_plusone_share

লালমনিরহাট: লালমনিরহাটে যৌতুকের টাকা না পেয়ে সুপারির গাছে বেঁধে আমেনা বেগম বাতাসী (৩০) নামের এক গৃহবধূকে নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। 

শনিবার দুপুর আড়াইটার দিকে লালমনিরহাট সদর উপজেলার কুলাঘাট ইউনিয়নের চরখাটামারী গ্রামের এ ঘটনা ঘটে।

আহত গৃহবধূ আমেনা বেগম বাতাসীকে (৩০) গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয়রা লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করেছে। এ ঘটনায় এলাকার লোকজন শশুর ও শ্বাশুড়ীকে আটক করে পুলিশে সোপর্দ করেছে।

আটককৃতরা হলেন, ওই গৃহবধূর শ্বশুর সদর উপজেলার কুলাঘাট ইউনিয়নের চরখাটামারী গ্রামের আমির হোসেন (৬০) ও তার স্ত্রী আজিরন বেগম(৫৫)।

পুলিশ ও স্থানীয়রা জানান, জেলার সদর উপজেলার কুলাঘাট ইউনিয়নের চরখাটামারী গ্রামের মৃত-আব্দুল বারিকের মেয়ে আমেনা বেগম বাতাসীর সাথে প্রায় ৫ বছর পূর্বে বিয়ে হয় একই গ্রামের আমির হোসেন এর ছেলে আব্দুল আজিজ মিয়ার(৩৫)। বিয়ের পর হতে শ্বশুর বাড়ীর লোকজন যৌতুক বাবদ ৫০ হাজার টাকা দাবি করেন। দাবিকৃত টাকা বাবার বাড়ি থেকে নিতে ব্যর্থ হলে বাতাসীর ওপর নেমে আসে শারীরিক ও মানসিক নির্যাতন। এরই মধ্যে বাতাসীর কোল জুড়ে আসে একটি কন্যা সন্তান। কন্যা সন্তান জম্ম দেয়ায় গৃহবধূর ওপর আরো মানসিক নির্যাতন বেড়ে যায়। 

এদিকে শনিবার সকালে বাতাসীর স্বামীকে অন্যত্র বিয়ে দিতে মেয়ে দেখতে পাঠায় তার শ্বাশুর-শ্বাশুড়ি। তবুও বাতাসী স্বামীর বাড়ি ছাড়েনি। দুপুরে বাতাসীকে মারধর করে তার কোলের সন্তানকে কেড়ে নিয়ে চুল ধরে টেনে হেচড়ে বাড়ির পার্শ্বে রাস্তার ধারে সুপারি বাগানে নিয়ে যায়। সেখানে নিয়ে গিয়ে তার এক হাত ও এক পা সুপারি গাছে বেঁধে নির্যাতন শুরু করে। 

স্থানীয়রা টের পেয়ে বাতাসীকে উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করে। 

লালমনিরহাট সদর থানা ওসি এএইচএম মাহফুজার রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে ব্রেকিংনিউজকে জানান, ‘এ ঘটনায় শনিবার সন্ধ্যায় লালমনিরহাট সদর থানায় একটি মামলা নির্যাতিত গৃহবধূ বাতাসী

Barcelona 5-1 Sevilla

Barcelona 5-1 Sevilla: Lionel Messi breaks Telmo Zarra's all-time La Liga goalscoring record with hat-trick in emphatic win  



  • Lionel Messi sits top of the La Liga all-time goalscoring charts with 253 strikes at just the age of 27
  • Former Athletic Bilbao star Telmo Zarra's hit 251 goals in 15 years at Athletic Bilbao between 1940 and 1955
  • Messi opened the scoring for the hosts with a trademark free-kick in the first half
  • Sevilla equalised shortly after half-time when Barcelona defender Jordi Alba scored an own goal
  • Neymar made it 2-1 to the Catalan giants two minutes later heading home a Xavi free-kick
  • Ivan Rakitic extended Barcelona's lead netting against his former club with a powerful header
  • Messi broke Zarra's record with his second goal of the night in the 71st minute
  • The Argentina captain completed his hat-trick on 78 minutes finishing low after a neat one-two with Neymar 

চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।


চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেলেন ফখরুল
চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার সকাল ৮টা ৩৫ মিনিটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে ঢাকা ত্যাগ করেন তিনি। তার সঙ্গে স্ত্রী রাহাত আরা বেগমও রয়েছেন। সিঙ্গাপুর ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে মির্জা ফখরুল স্বাস্থ্য পরীক্ষা প্রেয়োজনীয় চিকিৎসা নেবেন বলে বিএনপি চেয়ারপার্সনের মিডিয়া উয়িং কর্মকর্তা শায়রুল কবির খান জনকণ্ঠকে জানান।
এর আগে উচ্চাদালত থেকে জামিন নিয়ে ২৭ জুলাই চিকিৎসার জন্য প্রথমে সিঙ্গাপুর ও পরে যুক্তরাষ্ট্রে যান মির্জা ফখরুল। ২১ সেপ্টেম্বর তিনি দেশে পৌছেন। আদালত থেকে জামিনের সময় বৃদ্ধি করে আবারও তিনি চিকিৎসার জন্য সিঙ্গাপুর যান। ২১ অক্টোবর তার দেশে ফেরার কথা রয়েছে। 

ম্যাগি নিষিদ্ধের পর আবারো বিতর্কে নেসলে ইন্ডিয়া।

 ম্যাগি নিষিদ্ধের পর আবারো বিতর্কে নেসলে ইন্ডিয়া। ভারতের ছয়টি প্রদেশে ম্যাগি নিষিদ্ধের পর এবার দেশটির উত্তর প্রদেশের গাজিয়াবাদ জেলায় নেসলের আরেকটি পণ্য শিশুখাদ্য ল্যাকটোজেনের প্যাকেটে মিলল জ্যান্ত পোকা। ঘটনার পর একটি দোকানে অভিযান চালিয়ে ল্যাকটোজেনের সব প্যাকেট সিল করে দিয়েছেন খাদ্য ও ওষুধ বিভাগের কর্মকর্তারা।

টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, কয়েক দিন আগে সাত মাসের সন্তানের জন্য একটি ল্যাকটোজেন পাউডারের কৌটা কিনেছিলেন। কিন্তু সেটি খাওয়ানোর পর শিশুটি পেটের পীড়ায় আক্রান্ত হয়। চিকিৎসকও জানান, খাদ্যে বিষক্রিয়ায় শিশুটির পেটে সমস্যা দেখা দিয়েছে।

এরপর বাসায় ফিরে শিশুটির খাবার প্যাকেটটি খুলতেই আঁতকে ওঠেন তারা। দেখতে পান পাউডারের মধ্যে ঘুরে বেড়াচ্ছ জ্যান্ত পোকা। এর পরই পোকার ছবি এবং প্যাকেটটি নিয়ে খাদ্য বিভাগে অভিযোগ জানান তারা। অভিযোগ পেয়েই ওই দোকানে হানা দেন খাদ্য বিভাগের কর্মকর্তারা। ল্যাকটোজেনের সব প্যাকেট সিল করে নমুনা পরীক্ষার জন্য পাঠিয়ে দেওয়া হয়।

চলতি বছরের শুরুতে ম্যাগি নুডলসে মাত্রাতিরিক্ত সিসা ও বিষাক্ত রাসায়নিক পদার্থের সন্ধান পাওয়ার পর সমস্যায় রয়েছে নেসলে ইন্ডিয়া। এ অবস্থায় প্রতিষ্ঠানটির আরেকটি ‘চালু পণ্য’ ল্যাকটোজেনের প্যাকেটে পোকা মেলার পর নতুন করে সমস্যায় জড়াল বহুজাতিক প্রতিষ্ঠান নেসলে

Friday, October 16, 2015

রাজন হত্যার প্রধান আসামি কামরুল কারাগারে

রাজন হত্যার প্রধান আসামি কামরুল কারাগারে

রাজন হত্যার প্রধান আসামি কামরুল কারাগারে
স্টাফ রিপোর্টার, সিলেট অফিস ॥ সারাদেশে চাঞ্চল্য সৃষ্টিকারী শিশু রাজন হত্যা মামলার প্রধান আসামি কামরুল ইসলামকে জেলহাজতে পাঠানোর আদেশ দিয়েছে আদালত। মামলার আরও ২ আসামি শামীম ও পাভেলকে এখনও আটক করা সম্ভব হয়নি। শুক্রবার বেলা ১১টায় আসামি কামরুল ইসলামকে কোতোয়ালি থানা থেকে সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট-২ আনোয়ারুল হকের আদালতে হাজির করা হলে আদালত তাকে জেলহাজতে পাঠানোর আদেশ দেয়। সিলেট মেট্রোপলিটন পুলিশের এসি আব্দুল আহাদ বলেন, আসামি কামরুলের বিরুদ্ধে আদালতের ওয়ারেন্ট ছিল। আদালত ওয়ারেন্ট তামিল করে তাকে কারাগারে পাঠিয়েছে।
এর আগে বৃহস্পতিবার রাত ১০টার দিকে কামরুলকে ঢাকা বিমানবন্দর থেকে সড়ক পথে সিলেট নিয়ে এসে মেট্রোপলিটন পুলিশ কার্যালয়ে হাজির করা হয়। সেখান থেকে রাতে তাকে রাখা হয় কোতোয়ালি থানা কার্যালয়ে। শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে কামরুলকে কড়া পুলিশ পাহারায় আনা হয় আদালতে। আদালত থেকে বেলা সাড়ে ১১টার দিকে নিয়ে যাওয়া হয় সিলেট কেন্দ্রীয় কারাগারে। গত ৮ জুলাই সদর উপজেলার কান্দিগাঁও ইউনিয়নের বাদেআলি গ্রামের শেখ আজিজুর আলমের বড় ছেলে শেখ সামিউল আলম রাজনকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয়। এরপর হত্যাকারীদের ধারণ করা ২৮ মিনিটের একটি ভিডিওচিত্র ইন্টারনেটে ছড়িয়ে দেয় নিজেরাই। নির্যাতনের লোমহর্ষক সেই ভিডিও নজরে আসার পর দেশ-বিদেশে তোলপাড় শুরু হয়।
এদিকে বহুল আলোচিত এ ঘটনার চার মাসেও মামলার আরও ২ আসামি শামীম ও পাভেলের হদিস পায়নি পুলিশ। তারা আদৌ দেশে আছে, নাকি বিদেশে পালিয়ে গেছেÑ তাও নিশ্চিত বলতে পারছে না পুলিশ। তদন্ত শেষে ঘটনার এক মাস আট দিন পর গত ১৬ আগস্ট সিলেট মহানগর গোয়েন্দা পুলিশের ইন্সপেক্টর সুরঞ্জিত তালুকদার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে ১৩ জনের বিরুদ্ধে ‘চার্জশীট’ দাখিল করেন। এর মধ্যে কামরুল ইসলাম, শামীম আহমদ ও পাভেলকে পলাতক দেখানো হয়। ২৪ আগস্ট আদালত চার্জশীট গ্রহণ করে পলাতকদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ও তাদের মালামাল বাজেয়াফতের আদেশ জারি করে। ২৫ আগস্ট তাদের মালামাল বাজেয়াফত করে পুলিশ। পাভেলের দিরাইর বাড়িতে অভিযান চালালেও বাজেয়াফত করার মতো তার কোন মালামাল পাওয়া যায়নি। এই তিনজনকে পলাতক দেখিয়ে ৩১ আগস্ট আদালতের নির্দেশে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।
রাজন হত্যা মামলাটি দ্রুতবিচার ট্রাইব্যুনালে নিয়ে বিচারের দাবি উঠেছিল। এমন দাবির প্রেক্ষিতে ২২ জুলাই রাজনের বাড়িতে এসে স্বরাষ্ট্রমন্ত্রী আসদুজ্জামান খান কামাল ও ২০ আগস্ট আইনমন্ত্রী আনিসুল হক তার কার্যালয়ে সাংবাদিকদের বলেছিলেন, রাজন হত্যার বিচার ‘দ্রুতবিচার ট্রাইব্যুনালে’ হবে। কিন্তু সেটি হয়নি। মামলাটি মহানগর ম্যাজিস্ট্রেট আদালত থেকে ৭ সেপ্টেম্বর মহানগর দায়রা জজ আদালতে স্থানান্তর করা হয়। ২২ আগস্ট সিলেট মহানগর জজ আদালত ১৩ জনের বিরুদ্ধে চার্জ গঠন করে বিচারকাজ শুরু করে। এতে বিচারক, সংশ্লিষ্ট পুলিশ, ময়নাতদন্তকারী চিকিৎসক, রাজনের বাবা-মা, ঘটনার প্রত্যক্ষদর্শীসহ ৩৮ জনকে সাক্ষী করা হয়। তিনজনকে পলাতক রেখেই ১ অক্টোবর শুরু হয় সাক্ষ্যগ্রহণ। এরপর ৪, ৭, ৮, ১১, ১২, ১৩, ১৪ ও ১৫ অক্টোবর এই নয় দিবসে ৩৫ জনের সাক্ষ্য নেয়া হয়। ১৮ অক্টোবর মামলার তদন্তকারী কর্মকর্তা সিলেট মহানগর গোয়েন্দা পুলিশের ইন্সপেক্টর সুরঞ্জিত তালুকদারের সাক্ষ্য নেয়া হবে।
মামলায় চার্জশীটভুক্ত আসামিরা হলো সদর উপজেলার জালালাবাদ থানার কুমারগাঁও এলাকার শেখপাড়া গ্রামের মৃত আব্দুল মালেকের ছেলে ও কামরুলের মেজো ভাই মুহিত আলম (৩২), বড় ভাই আলী হায়দার ওরফে আলী (৩৪), ছোট ভাই শামীম আলম (২০), সুনামগঞ্জের দিরাই উপজেলার ঘাগটিয়া গ্রামের অলিউর রহমান ওরফে অলিউল্লাহর ছেলে মোঃ জাকির হোসেন পাভেল ওরফে রাজু (১৮), জালালাবাদ থানার পীরপুর গ্রামের সাদিক আহমদ ময়না ওরফে বড় ময়না (৪৫), পূর্ব জাঙ্গাইল গ্রামের মোহাম্মদ নিজাম উদ্দিনের ছেলে ভিডিওচিত্র ধারণকারী নূর আহমদ ওরফে নূর মিয়া (২০), শেখপাড়া গ্রামের মৃত আলাউদ্দিন আহমদের ছেলে দুলাল আহমদ (৩০), সুনামগঞ্জের দোয়ারা উপজেলার বাংলাবাজার ইউনিয়নের জাহাঙ্গীরগাঁওয়ের মোস্তফা আলী ওরফে পেঁচার ছেলে আয়াজ আলী (৪৫), শেখপাড়া গ্রামের সুলতান মিয়ার ছেলে তাজউদ্দিন আহমদ ওরফে বাদল (২৮), সুনামগঞ্জের ছাতক উপজেলার দোলারবাজার ইউনিয়নের দক্ষিণ কুর্শি ইসলামপুর গ্রামের মৃত মজিদ উল্লাহর ছেলে মোঃ ফিরোজ আলী (৫০), কুমারগাঁওয়ের (মোল্লাবাড়ি) মৃত সেলিম উল্লাহর ছেলে মোঃ আজমত উল্লাহ (৪২) ও হায়দরপুর গ্রামের মৃত সাহাব উদ্দিনের ছেলে রুহুল আমিন রুহেল (২৫)। তাজউদ্দিন বাদল ও রুহুল আমিন ছাড়া বাকি ৮ জন রাজন হত্যা মামলায় আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছে। হত্যাকা-ের পর মুহিত আলমের স্ত্রী লিপি বেগম ও শ্যালক ইসমাইল হোসেন আবলুসকে গ্রেফতার করা হলেও অপরাধে জড়িত থাকার প্রমাণ না পাওয়ায় তাদের অভিযোগপত্র থেকে অব্যাহতি দেয়া হয়।

নূর হোসেনকে দেশে ফেরত পাঠানোর অনুমতি দিল পশ্চিমবঙ্গের আদালত

নূর হোসেনকে দেশে ফেরত পাঠানোর অনুমতি দিল পশ্চিমবঙ্গের আদালত

নূর হোসেনকে দেশে ফেরত পাঠানোর অনুমতি দিল পশ্চিমবঙ্গের আদালত
  • অবৈধ অনুপ্রবেশের মামলা তুলে নেয়ার আবেদন মঞ্জুর
বিডিনিউজ ॥ নারায়ণগঞ্জের চাঞ্চল্যকর সাত খুনের প্রধান আসামি নূর হোসেনকে বাংলাদেশে ফেরত পাঠানোর অনুমতি দিয়েছে পশ্চিমবঙ্গের একটি আদালত। তার বিরুদ্ধে ভারত সরকারের দায়ের করা অবৈধ অনুপ্রবেশের মামলা তুলে নেয়ার আবেদন মঞ্জুর করে উত্তর চব্বিশ পরগণার অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম সন্দীপ চক্রবর্তী শুক্রবার এ আদেশ দেন। ২০১৪ সালের ২৭ এপ্রিল ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের ফতুল্লার লামাপাড়া থেকে কাউন্সিলর নজরুল ইসলাম, আইনজীবী চন্দন সরকারসহ ৭ জনকে অপহরণ করা হয়। তিন দিন পর শীতলক্ষ্যা নদীতে তাদের লাশ পাওয়া যায়।
নজরুলের শ্বশুর শহীদুল ইসলাম সে সময় অভিযোগ করেন, র‌্যাবকে ৬ কোটি টাকা দিয়ে সিদ্ধিরগঞ্জের আওয়ামী লীগ নেতা নূর হোসেন ওই হত্যাকাণ্ড ঘটিয়েছেন। পরে র‌্যাবের অভ্যন্তরীণ তদন্তেও তার সত্যতা পাওয়া যায়। হত্যাকাণ্ডের প্রায় এক বছর পর গত ৮ এপ্রিল নূর হোসেন এবং র‌্যাবের সাবেক তিন কর্মকর্তাসহ ৩৫ জনের বিরুদ্ধে নারায়ণগঞ্জের আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ।
হত্যাকাণ্ডের পর নিজের সংশ্লিষ্টতা অস্বীকার করলেও এক পর্যায়ে নিরুদ্দেশ হয় নূর হোসেন। এরপর ২০১৪ সালের ১৪ জুন কলকাতার দমদম বিমানবন্দরের কাছে কৈখালি এলাকার একটি বাড়ি থেকে দুই সহযোগীসহ তাকে গ্রেফতার করে পশ্চিমবঙ্গের পুলিশ। তাদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে মামলা হয়।
গতবছর ১৮ অগাস্ট নূর হোসেন এবং তার দুই সহযোগী ওহাদুজ্জামান শামীম ও খান সুমনের বিরুদ্ধে চব্বিশ পরগণার বারাসাত আদালতে অভিযোগপত্র দেয় বাগুইআটি থানা পুলিশ। সোমবার বারাসাতের অতিরিক্ত জেলা দায়রা জজ প্রবীর কুমার মিশ্রের আদালতে এ মামলায় অভিযোগ গঠনের শুনানি হওয়ার কথা থাকলেও নূর হোসেনের বিরুদ্ধে অভিযোগ তুলে নেয়ার আবেদন করেন সরকারী কৌঁসুলি শান্তময় বসু।
আবেদনে বলা হয়, নূর হোসেন বাংলাদেশের একজন পলাতক আসামি এবং তার বিরুদ্ধে ইন্টারপোলের রেড কর্নার নোটিস রয়েছে। বেআইনীভাবে ভারতে অবস্থান করায় তার বিরুদ্ধে মামলা হয়েছিল। কিন্তু বাংলাদেশ সরকার তাকে বিচারের জন্য ফেরত চাওয়ায় অবৈধ অনুপ্রবেশের এ মামলা তুলে নিয়ে তাকে দেশে ফেরত পাঠাতে চায় সরকার। ওই আবেদন মঞ্জুর করে আদালত নূর হোসেনকে বাংলাদেশে ফেরত পাঠানোর ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছে। তবে কবে তাকে বাংলাদেশের কর্তৃপক্ষের হাতে তুলে দেয়া হবে- সে বিষয়ে কিছু জানা যায়নি।

Wednesday, October 14, 2015

নরসিংদীতে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৫

             নরসিংদীতে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৫নরসিংদীতে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৫

নরসিংদীতে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে দুইনারীসহ পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২০ যাত্রী। আহতদের ভৈরব ও নরসিংদীর বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।

বুধবার বিকেল ৪টার দিকে বেলাব উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। তবে নিহত বা আহতদের পরিচয় এখনো জানা যায় নি।
বেলাব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ভৈরব থেকে ঢাকাগামী চলনবিল পরিবহনের একটি বাস পাতিলধোয়ায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা কিশোরগঞ্জগামী অনন্যা পরিবহনের অপর একটি বাসের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যান দুই নারীসহ তিনজন। গুরুতর আহত অবস্থায় ভৈরবের হাসপাতালে নেওয়ার পর মারা যান অজ্ঞাতপরিচয় আরও দুই যাত্রী।

স্থানীয়রা আরও ২০ বাসযাত্রীকে আহত অবস্থায় উদ্ধার করে ভৈরব ও নরসিংদীর বিভিন্ন হাসপাতালে পাঠিয়েছেন। অবস্থার অবনতি হওয়ায় সেখান থেকে ১০ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন চিকিৎসকরা।

ভৈরব হাইওয়ে পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ মো. নূরুল আলম জানান, তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের পরিচয় পাওয়া যায়নি। দুমড়ে মুচড়ে যাওয়া বাস দুটো আটক করে পুলিশ হেফাজতে আনা হয়েছে। মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানান তিনি।

Tuesday, October 13, 2015

U.S., Russia escalate involvement in Syria

Russian President Vladimir Putin said Tuesday his country's involvement in Syria is helping protect the world.
"We are not striving for any kind of leadership over Syria. Syria can have only one leader -- the Syrian people," Putin said at a Moscow investment forum, according to Reuters.
"We aim at making a contribution in the fight against terrorism, which is dangerous for the United States, for Russia and for the European countries, and for the whole world without exaggeration."
Russia surprised the world two weeks ago when it launched its first airstrikes in Syria.
On Tuesday, two mortar rounds hit near the Russian Embassy in Syria's capital during a pro-Russian rally, the Russian state-run news agency Sputnik International reported. It was not immediately clear if there were any injuries.
    The Syrian state-run news agency SANA said the rally outside the embassy was a show of support by Syrians "expressing their thanks for Russia's seriousness in fighting terrorism."
    Putin's comments come as the United States and Russia fuel competing sides in Syria with more firepower.
    Russia has been aiding Syrian President Bashar Assad, whose regime faces dual threats: ISIS and rebels. Russia says it has been targeting ISIS, but many of its airstrikes have been directed at rebel-controlled areas.
    Some observers, including Sen. John McCain, have described the ongoing escalation as a "proxy war" between the United States and Russia. The Arizona Republican sees it that way, telling CNN's Jake Tapper last week, "Of course, it is."
    There's a lot at stake in Syria -- with more civilians dying every day and refugees fleeing to other countries. And there's the threat of ISIS setting up even more terror hotbeds in the volatile country.

    Saturday, October 10, 2015

    খুলল বিশ্বের প্রথম পর্ন বিশ্ববিদ্যালয়

       খুলল বিশ্বের প্রথম পর্ন বিশ্ববিদ্যালয়

    খুলল বিশ্বের প্রথম পর্ন বিশ্ববিদ্যালয়
    ওয়েব ডেস্ক: বিশ্বের প্রথম পর্নগ্রাফিক বিষয়ক বিশ্ববিদ্যালয় খুলল ইটালিতে। এই বিশ্ববিদ্যালয়ের নাম 'Italian Stallion'। বিশ্ববিদ্যালয়টি খুললেন ইটালির পোড়খাওয়া পর্ন অভিনেতা রোকো সিফরেডি। তিনিই জানালেন, মানুষকে পর্ন বিষয়ে শিক্ষিত করার জন্য এই বিশ্ববিদ্যালয় খোলা হল।
    বিশ্ববিদ্যালয়ে পড়াবেন বিশঅবের তাবড় তাবড় সব পর্নস্টাররা। মোট ২ সপ্তাহের কোর্স পড়ানো হবে। এই কোর্সে ভাল ফল করলে মিলবে পর্ন সিনেমায় অভিনয়ের সুযোগ। অন্তত হাজার জন এই বিশ্ববিদ্যালয়ে পড়ার জন্য আবেদন করেছিলেন। কিন্তু পড়ার সুযোগ পেলেন মাত্র ২১ জন। তার মধ্যে ১৪ জন মহিলা। কোর্সে শেখানো হবে পর্ন সিনেমায় অভিনয়ের নানা খুঁটিনাটি বিষয়।
    বিশ্ববিদ্যালয়ের প্রধান বলছেন, এখানে শৃঙ্খলাকে আলাদা গুরুত্ব দেওয়া হবে। আর প্রতিষ্ঠাতা বলছেন, 'পর্ন হল দুনিয়ার সবচেয়ে আগ্রহের শব্দ। আমাদের লক্ষ্য সেই পর্ন বিষয়ে সবাইকে শিক্ষিত করে তোলা।'

    Friday, October 9, 2015

    সৌদি আরবে পদদলনে নিহত বাংলাদেশির সংখ্যা বেড়ে ৭৯


    সৌদি আরবে পদদলনে নিহত বাংলাদেশির সংখ্যা বেড়ে ৭৯


    সৌদি আরবের মিনায় পদদলনের ঘটনায় নিহত বাংলাদেশি হাজির সংখ্যা বেড়ে ৭৯ জনে দাঁড়িয়েছে। গতকাল শুক্রবার রাতে সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসিহ সাংবাদিকদের এ কথা জানান। এ ঘটনায় এখন পর্যন্ত নিখোঁজ রয়েছেন ৯০ জন বাংলাদেশি।

    এছাড়া নিহতের সংখ্যা বাড়তে পারে বলে জানিয়েছেন সৌদিতে বাংলাদেশ দূতাবাস ও হজ মিশনের কর্মকর্তারা। এর আগে নিহত বাংলাদেশি হাজির সংখ্যা ৬৭ জনের কথা জানিয়েছিল কর্তৃপক্ষ।
    গত বৃহস্পতিবার হজ মিশন থেকে বলা হয়েছিল, ওই দুর্ঘটনায় যাঁরা আহত হয়েছিলেন তাঁদের অনেকের অবস্থাই গুরুতর।
    গত ৫ অক্টোবর মিনার দুর্ঘটনায় ৫১ বাংলাদেশি নিহত হয়েছেন বলে জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেটের পক্ষ থেকে জানানো হয়।
    এখন পর্যন্ত নিখোঁজ হাজিদের স্বজনদের মক্কায় বাংলাদেশ হজ মিশনে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে। সে সঙ্গে মৃতদেহ শনাক্ত করতে সহায়তার জন্য ১০৭ নম্বর কক্ষে যোগাযোগ করতে বলা হয়েছে। ফোন করা যাবে ০০৯৬৬-(০)১২৫৪১৩৯৮০ এই নম্বরে। এ ছাড়া হাজিদের পরিচয় জানতে ই-মেইল করা যাবে missionhajj@gmail.com—এই ঠিকানায়।
    গত ২৪ সেপ্টেম্বর স্থানীয় সময় বেলা সাড়ে ১১টার দিকে মুজদালিফা থেকে শয়তানের উদ্দেশে পাথর নিক্ষেপের জন্য মিনায় যাওয়ার সময় পদদলিত হয়ে হতাহতের ঘটনা ঘটে। মক্কা থেকে প্রায় পাঁচ কিলোমিটার দূরের এ ঘটনায় নিহত এক হাজার ১০০ হাজির ছবি প্রকাশ করে সৌদি আরব।
    এর আগে ১১ সেপ্টেম্বর হজের আনুষ্ঠানিকতা শুরুর আগের দিন সৌদি আরবের মসজিদ আল-হারামে দুর্ঘটনা ঘটে। প্রবল বাতাসের কারণে নির্মাণকাজে ব্যবহৃত একটি ভারী ক্রেন মসজিদের ওপর ভেঙে পড়ে। এতে শতাধিক মানুষ নিহত হন। এ ছাড়া আহত হন প্রায় ২৫০ জন। চলতি বছর বিশ্বের বিভিন্ন দেশ থেকে ২০ লাখের বেশি মানুষ মক্কায় হজ পালন করতে যান।
    ২০০৬ সালেও মক্কায় পদদলনে হতাহতের ঘটনা ঘটে। ওই বছর ১২ জানুয়ারি মক্কার জামারাত সেতু থেকে নামার সময় পদদলিত হয়ে মারা যান অন্তত ৩৪০ হজযাত্রী।

    লক্ষ্মীপুরে দুই শিশু ধর্ষণের শিকার

    লক্ষ্মীপুরে দুই শিশু ধর্ষণের শিকার


    লক্ষ্মীপুর সদর ও রায়পুর উপজেলায় আজ শুক্রবার দুই শিশু ধর্ষণের শিকার হয়েছে। সদরে ধর্ষণের ঘটনায় জড়িত থাকার অভিযোগে দেলোয়ার নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর বাড়ি সদর উপজেলার মধ্য চররমনী গ্রামে। 
    পুলিশ ও শিশুর পরিবার সূত্র জানায়, আজ দুপুরে বাবার খাবার নিয়ে সদর উপজেলার মজু চৌধুরীর হাটে দোকানে আসে দ্বিতীয় শ্রেণির ছাত্রী ওই শিশুটি (৭)। এ সময় শিশুটিকে দোকানে রেখে তার বাবা অন্য কাজে বাইরে গেলে দেলোয়ার নামের ওই যুবক তাকে একা পেয়ে দোকানের পেছনে নিয়ে ধর্ষণ করে। একপর্যায়ে শিশুটির চিৎকারে পাশের দোকানিরা এগিয়ে এলে দেলোয়ার পালিয়ে যায়। পরে শিশুটিকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়। 
    এ ঘটনায় শিশুটির বাবা সদর থানায় মামলা করলে পুলিশ অভিযান চালিয়ে দেলোয়ারকে গ্রেপ্তার করে।
    লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন ভূঁইয়া বলেন, আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। শিশুটিকে হাসপাতালে  চিকিৎসা দেওয়া হচ্ছে। 

    এদিকে, দুপুরে রায়পুর উপজেলার দক্ষিণ রায়পুরে ফিরোজ আলম পাশের বাড়ির ছয় বছর বয়সী এক শিশুকে ধর্ষণ করে। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে চিকিৎসার জন্য তাকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে পাঠানো হয়।
    এ ব্যাপারে রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেন বলেন, ঘটনাটি কেউ পুলিশকে জানায়নি। তবে এ ব্যাপারে খোঁজ নিয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

    Thursday, October 8, 2015

    বিশ্বকাপ বাছাইপর্বে ব্রাজিল আজেন্টিনার হার

    বিশ্বকাপ বাছাইপর্বে ব্রাজিল আজেন্টিনার হার
    বিশ্বকাপ বাছাই পর্বে খেলতে নেমে প্রথম ম্যাচেই চিলির কাছে ২-০ ব্যবধানে হেরে গিয়েছে ব্রাজিল। এদিকে ইকুয়েডরের বিপক্ষে একই ব্যবধানে হেরে যায় আর্জেন্টিনা।
    শুক্রবার ভোরে চিলির মাঠে ২-০ গোলে হেরে যায় পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।
    সান্তিয়াগোর জাতীয় স্টেডিয়ামে এদুয়ার্দো ভারগাস ও আলেক্সিস সানচেসের গোল ১৫ বছরের মধ্যে ব্রাজিলের বিপক্ষে চিলিকে প্রথম জয় এনে দেয়।
    ২০০০ সালে বিশ্বকাপের বাছাইপর্বেই নিজেদের মাঠে ব্রাজিলকে ৩-০ ব্যবধানে হারিয়েছিল কোপা আমেরিকার বর্তমান চ্যাম্পিয়ন চিলি। এরপর এই ম্যাচের আগে ১৪ বার মুখোমুখি হয়েও
    ব্রাজিলকে হারাতে পারেনি তারা।
    খেলার প্রথমার্ধে কোনো দলই গোলের দেখা না পেলে বিরতিতে যায়।
    বিরতির পর ম্যাচের ৫০ মিনিটে গোলের সুযোগ পেয়েছিল ব্রাজিল। ভিদাল রিয়াল তারকা মার্সেলোকে অবৈধ বাধায় ফেলে দিলে চিলির পেনাল্টি এরিয়ার অল্প দূরে ফ্রি-কিক লাভ করে সেলেকাওরা। তবে, অস্কারের নেওয়া শট চিলির ডিফেন্স চিড়ে বেরুতে পারেনি।
    ম্যাচের ৭২ মিনিটে গুস্তাভো ফেলে দেন ফার্নান্দেজকে। এ কারণে ফ্রি-কিক লাভ করে চিলি। ফ্রি-কিক নেন ফার্নান্দেজ নিজেই। তার উড়ন্ত শটে ব্রাজিলের জালে বল জড়িয়ে দেন ভারগাস। ফার্নান্দেজের ফ্রি-কিক রাইটউইং থেকে ব্রাজিলের ডি-বক্সে উড়ে এলে পা ছোঁয়াতে ভুল করেননি ভারগাস। আর তাতে জেফারসনের হাত স্পর্শ করে জালে জড়িয়ে যায় বল। ১-০ ব্যবধানে এগিয়ে যায় স্বাগতিকরা।
    এরপর থেকেই গোল শোধ দিতে মরিয়া হয়ে পড়ে ব্রাজিল। আক্রমণভাগের শক্তি বাড়াতে কিছুটা উপরে এসে খেলতে থাকে সেলেকাওরা। ৭৭ মিনিটে হাল্কের বদলি হিসেবে মাঠে নামেন রিকার্ডো অলিভেইরা।
    মাঠে নামার এক মিনিটের মধ্যেই গোলের দেখা পেতেন অলিভেইরা, যদি উইলিয়ানের দারুণ এক ক্রস থেকে বলে পা ছোঁয়াতে পারতেন। ৮১ মিনিটে আবারো সুযোগ নষ্ট করেন অলিভেইরা। এবারো উইলিয়ানের পাস থেকে বল পান চিলির গোলবারের সামনে দাঁড়ানো অলিভেইরা। তবে, তার নেওয়া শটটি স্বাগতিকদের গোলবারের পাশ দিয়ে বাইরে চলে যায়।
    খেলার ৯০ মিনিটের মাথায় ব্যবধান দ্বিগুন করেন সানচেজ। ভিদালের দারুণ এক পাস থেকে বল পান আর্সেনাল তারকা। এর আগেই ভিদাল ব্রাজিল গোলরক্ষক জেফারসনকে বোকা বানান। সানচেজের আলতো টোকা সেলেকাওদের এক ডিফেন্ডারের পায়ে লেগে ফিরে এলে ফিরতি বলে আরেকবার আলতো টোকা দেন গানার তারকা। বল জালে জড়ালে ২-০তে এগিয়ে যায় চিলি।এরপর আর খেলায় ফিরতে পারেনি ব্রাজিল। হতাশা নিয়ে মাঠ ছাড়েন দুঙ্গা শিস্যরা।
    এদিকে বিশ্বকাপ বাছাইপর্বে গত বিশ্বকাপ ও কোপা আমেরিকার ফাইনালের দলটিকে তাদের মাঠেই ২-০ গোলে হারায় ইকুয়েডর। দেশটির ফুটবল ইতিহাসে আর্জেন্টিনার মাটিতে তাদের বিপক্ষে এটা প্রথম জয়।
     
     
    Blogger Templates